Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে হিন্দু হওয়ার অপরাধে আক্রান্ত কবি রাধাপদ সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: শেখ হাসিনার জমানায় দেশজুড়ে লাগাতার চলছে হিন্দু নির্যাতন। এবার হামলার শিকার হলেন কবি রাধাপদ সরকার। গত ৩০ সেপ্টেম্বর অশীতিপর কবির উপরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন রফিকুল ইসলাম ও কদুর আলী নামে দুই ভাই। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা বৃদ্ধ হিন্দু কবিকে হাসপাতালে নিয়ে যায়। গোটা ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড়ের বাসিন্দা রাধাপদ সরকার পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। পড়াশোনার পাঠ চুকিয়ে সাহিত্যচর্চায় মেতে ওঠেন। আঞ্চলিক ভাষায় তাঁর লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।  ইতিমধ্যে তার লেখা কবিতা ‘কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। আঞ্চলিক ভাষায় শতাধিক গান ও কবিতা রচনা করেছেন অশীতিপর রাধাপদবাবু। বিভিন্ন জায়গায় ওই কবিতা আবৃত্তি করে ও গান শুনিয়েই তাঁর সংসার চলে।

স্থানীয় সূত্রে খবর, হিন্দু রাধাপদ সরকারের বাস্তুভিটে দখলের জন্য দীর্ঘদিন ধরেই পাঁয়তারা চালাচ্ছিলেন নাগেশ্বী ইউনিয়নের কচুরিপাড় এলাকার বাসিন্দা দুই ভাই রফিকুল ইসলাম ও কদুর আলী। গত ৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে রাধাপদ সরকারের উপরে ঝাঁপিয়ে পরে এলোপাথাড়ি কোপাতে থাকে। অশীতিপর কবির আর্ত চি‍ৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম রাধাপদ সরকারকে জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন। দুই হামলাকারীর বিরুদ্ধে মামলা দায়ের হলেও সোমবার রাত পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

0:00