Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেগুনগাছে ফলছে টম্যাটো, দেখার জন্য লম্বা লাইন

পরামর্শ নিতে আসছেন চাষিরাও

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নারকেল (Coconut tree) গাছে নারকেল ফলে। সুপুরি (batel nut) গাছে সুপুরি। তেমনই পেঁপে গাছে পেঁপে ছাড়া আর কিছুই হয় না। আম (Mango) গাছে আম হবে, কাঁঠাল গাছে কাঁঠাল। ইত্যাদি ইত্যাদি। যদি কেউ শোনে পেঁপে গাছে আম হচ্ছে, কিম্বা পেয়ারা গাছে খেজুর, তাহলে যে কেউ অবাক হতেই পারে। কিন্তু বেগুন গাছে (Eggplant)  টম্যাটো (tomato ) ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক অন্নদাতা। আর তাঁর গাছের ওই ফলন দেখতে লোকে ভীড়ও করছে। পরামর্শ নিতে আসছেন চাষিরাও।

এমনই আশ্চর্য কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ফারুক হোসেন। তার বাগানের বেগুন গাছের ওপর দুলছে টম্যাটো। গ্রাফটিং (Grafting) ) পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে চাষ করে তিনি ভালো ফল পেয়েছেন। টম্যাটো চাষ করতে খরচ হয়েছে মাত্র ১০ হাজার টাকা। পাঁচ শতাংশ জমি থেকে ফারুক হোসেন এখনও পর্যন্ত ৩০ হাজার টাকার টম্যাটো (tomato) বিক্রি করেছেন। পড়ে রয়েছে ২০ হাজার টাকার টম্যাটো। যাকে নিয়ে এই প্রতিবেদন, সেই ফারুক হোসেন কী বলছেন?

ফারুক হোসেন বলেন, একই গাছে দুটি ফসলের ব্যাপারে কৃষি (agri dept) বিভাগের সঙ্গে কথা বলেন। প্রথম পাঁচ শতাংশ জমির ওপর আলাদা করে বেগুন ও টম্যাটোর বীজতলা তৈরি করা হয়। বেগুনগাছ বড় হলে তার ডালপালা কেটে টমেটোর ডগা গ্রাফটিং করা হয়। বেগুনগাছ বেশি দিন বাঁচে ও জল ধারণ ক্ষমতা বেশি। তাই এ গাছে টম্যাটোর ফলনে লাভ বেশি। প্রয়োজনে কীটনাশক  ব্যবহার করা যেতে পারে। শুধু সেক্স ফেরোমেন ব্যবহার করা হয়।

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

0:00