Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাইকেলিং করে চমক বছর দশেকের আরোবের

সূদুর মণিপুর থেকে গন্তব্য দিল্লি। তবে মাধ্যম হল সাইকেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সূদুর মণিপুর থেকে গন্তব্য দিল্লি। তবে মাধ্যম হল সাইকেল। বয়স মাত্র দশ! বিস্ময় জাগানো এই সাইকেল আরোহীর নাম হল আরোব। আর তার এই সফরে সঙ্গী হলেন তারই চিকিৎসক বাবা। মূলত স্বাধীনতার ৭৫তম অমৃত মহোৎসব ও নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সাইকেলে করে আরোবের এই ভারত ভ্রমণ।

আর তাঁদের এই কাজের উদ্দেশ্য হল ভারতীয়দের মধ্যে দেশত্ববোধ, একতা জাগিয়ে তোলা। এছাড়া প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করা। বৃহস্পতিবার সকালে ‘সাইকেল বালক’ এসে পৌঁছায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। খবর পেয়ে আগে-ভাগেই ইসলামপুরের কয়েকটা সংঘঠন আরোবের জন্য যাবতীয় সুব‍্যবস্থা করে রাখে। সংবাদ মাধ‍্যমকে আরোবের বাবা জানায়, ‘আমার ছেলে নতুন কিছু করবে বলে আমাকে জানায়। তখন আমি ওকে এই বুদ্ধিটা দিই। শুরু হয় ওর সাইকেলিং প্র্যাকটিস। একপর দু’মাস ধরে ওকে সাইকেল প্রশিক্ষণ দিয়ে তারপর আমি নিজেও বেরিয়ে পড়ি ওর সঙ্গে। শিশু বয়স থেকেই ওর মধ্যে আলাদা কিছু করার স্বপ্ন দেখেছি। বাবা হয়ে সেই স্বপ্নকেই একটু জীবন্ত করা প্রয়াস করেছি’।

বিস্ময় সৃষ্টিকারী এই ‘সাইকেল বালককে’ দেখতে ইসলামপুর শহরের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ ভিড় করেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে চলে সমানে সেলফি তোলার হিড়িক। আরোব জানায়, ইসলামপুরের মানুষের আদর পেয়ে সে ভীষণভাবে আপ্লুত।

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

ক্যানসার প্রতিরোধের চিকিৎসার পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে  কৃত্রিম বুদ্ধিমত্তা

0:00