নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : নাতিকে নিয়ে পালিয়ে গিয়েছেন রুশ ঘুরতে যাওয়ার পুত্রবধূ। দিল্লি পুলিশের গাফিলতির কারণেই রুশ গুপ্তচর বৌমা ভিক্টোরিয়া পালিয়ে যেতে পেরেছেন বলে জানিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতির জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। একসঙ্গে এবার এই মামলার তদন্ত রাশিয়াতেও হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
আদালতের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, চন্দননগরের বসু পরিবারের পুত্রবধূ ভিক্টোরিয়ার ওপরে করা নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দিল্লি পুলিশ সেটা করেনি। তার ফলে ভিক্টোরিয়া ছেলে স্ট্যাভিওকে নিয়ে রাশিয়ায় পালিয়ে গিয়েছেন।
শুক্রবার সুপ্রিমকোর্টের পক্ষ থেকে মস্কোতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে এই ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জয়মাল্য ব্যক্তি জানিয়েছেন, মস্কোতে থাকা ভারতীয় রাষ্ট্রদূত গোটা বিষয়টি তদন্ত করে দেখবেন। জানা গিয়েছে, চন্দননগরের বাসিন্দা সমীর বসু ভারতীয় নৌ সেনার প্রাক্তনকর্তা। তার ছেলে সৈকত বসুর সঙ্গে বিবাহ হয় রাশিয়ার ভিক্টোরিয়ার। পরে জানা যায় ভিক্টোরিয়া রুশ গুপ্তচারের মেয়ে। বিষয়টি জানাজানি হওয়ার পরেই ছেলেকে নিয়ে রাশিয়া পালিয়ে যান ভিক্টোরিয়া।
সূত্রের খবর, বিহার, নেপাল হয়ে একাধিক ঘুরপথে রাশিয়ায় গিয়েছিল ভিক্টোরিয়া। ফলে তাকে ধরা সম্ভব হয়নি। ভিক্টোরিয়ার ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করার সম্ভব হচ্ছে না। শুক্রবার মামলাটি আদালতে উঠলে বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের হেফাজতে ছিল শিশুটি। তাকে সেখান থেকে নিয়ে পালিয়ে গিয়েছে তার মা। বিষয়টি শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেন্দ্রকে আদালত জানিয়েছে, ইন্টারপোলের মাধ্যমে কথা বলে শিশুটিকে কিভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায় তার ব্যবস্থা করা হোক। দশ দিন পর এই মামলার পরবর্তী শুনে নেই দিন ধার্য করা হয়েছে