আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ক্রিকেট দলের ওয়ান ডে দল থেকে আপাতত সরে দাঁড়ালেন মহম্মদ নবি। জানা গিয়েছে, টি-২০ ক্রিকেটের প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্যই একদিনের ফরম্যাট থেকে নিজেরে দূরে রাখতে চাইছেন প্রাক্তন এই আফগান অধিনায়ক। কারণ, চলতি বছরই অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে কুড়ি-বিশের বিশ্বকাপ। এছাড়া নতুনদের ওডিআই দলে সুযোগ করে দেওয়াও নবির লক্ষ্য।

নবির পাশাপাশি আফগান দলের তরুণ পেসার নবীন-উল-হকও ওয়ান ডে ফরম্যাট থেকে সাময়িকভাবে বিরতি নিয়েছেন। সম্প্রতি নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই দলে নাম এই নবি ও নবীন-উল-হকের। তবে জায়গা পেয়েছেন নতুন চার জন ক্রিকেটার।