নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনার দৈনিক সংক্রমণ শনিবারের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে সক্রিয় রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই হ্রাস পেয়েছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে।

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় (শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ থেকে রবিবার ১৬ জানুয়ারি ২০২২ পর্যন্ত) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন, ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। যা আগের দিনের থেকে ২ হাজার ৩৬৯ জন বেশি। একই সময়ে মৃত্যু হয়েছে ৩১৪ জনের, যা আগের দিনের তুলনায় সামান্য কম। মোট মৃ্ত্যুর মধ্যে সংখ্য়াগরিষ্ঠ কেরলের। ৩১৪ জনের মধ্য়ে ১০৬ জন কেরলের। পশ্চিমবঙ্গের ৩৯জন। 

এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জন। তবে পজিভিটি রেট রাতারাতি বেড়ে হয়েছে ১৬.২৮ শতাংশ।

এখনও পর্যন্ত দেশে করোনাকে জয়ী করে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৭২১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৩৩১ জন। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৫৬ কোটি ৭৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ৬৫ হাজার ৪০৪ জনের।

উল্লেখ্য, ভারতেও থাবা বসিয়েছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্য়াও। দেশে এই মুহূর্তে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪৩ জন। (এই খবর লেখা পর্যন্ত