নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চিকি‍ৎসার জন্য আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনে উড়ে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রাত ১০টা নাগাদ  কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলান্সে’ চেপে দোহা হয়ে লন্ডনের হিথারো বিমানবন্দরে পৌঁছবেন তিনি। বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপার্সনের পরবর্তী চিকিৎসা চলবে। প্রয়োজন হলে উন্নত চিকি‍ৎসার জন্য বিএনপি চেয়ারপার্সনকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

৭৯ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা-সহ নানা জটিল রোগে ভুগছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় একাধিকবার উন্নত চিকি‍ৎসার জন্য বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন খালেদার পরিজনরা। যদিও সেই আর্জি খারিজ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা। গত ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের ফলে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তাঁর জায়গায় ক্ষমতায় আসীন হয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য তথা কুক্যাত রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি পদের দায়িত্ব পান আর এক রাজাকার পরিবারের সন্তান সৈয়দ রেফাত আহমেদ। আর তার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা সমস্ত মামলা খারিজ করার কথা জানায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সমস্ত মামলা থেকে মুক্তি পাওয়ার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে উন্নত চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। গত নভেম্বরেই বিএনপি চেয়ারপার্সনের লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে তিনি ওই সফর বাতিল করেন। আদৌ দেশ ছাড়লে ফের বাংলাদেশে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দেওয়ায় সফর বাতিল করেন তিনি। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তথা জামায়াত ইসলামীর সদস্য ওয়াকার উজ জামান প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আশ্বাস দেন, চিকি‍ৎসা শেষে দেশে ফেরার ক্ষেত্রে তাঁকে বাধা দেওয়া হবে না। ওই আশ্বাসের পরেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন খালেদা। প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকি‍ৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন বিশেষ এয়ার অ্যাম্বুলান্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডনে পৌঁছবেন। লন্ডন ক্লিনিক নামে একটি অভিজাত হাসপাতালে ভর্তি করানো হবে তাঁকে। ওখানকার চিকি‍ৎসকদের পরামর্শের পরে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লন্ডনে সফরে খালেদার সঙ্গী হচ্ছেন তাঁর চিকি‍ৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয় সদস্য শাহাবুদ্দিন তালুকদার, এফ এম সিদ্দিক, নূরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। এ ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রীর ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মচারী রয়েছেন। লন্ডনে খালেদাকে স্বাগত জানাবেন তাঁর বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী।