নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব নেওয়ার আগেই ক্রিপ্টো মুদ্রাকে প্রোমোট করার কাজ শুরু করে দিয়েছেন। ক্রিপ্টো জার হিসাবে নিয়োগ করেছেন দীর্ঘদিনের বন্ধু ডেভিড স্যাকসকে। আর ওই পদক্ষেপের ফলেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের (NYSE) বিনিয়োগকারীরা ক্রিপ্টো মুদ্রা নিয়ে লেনদেন উ‍ৎসাহিত হয়ে পড়েছেন। Cryptocurrency বাজারে নতুন আশার আলো জ্বালিয়েছে। ট্রাম্পের ওই পদক্ষেপের আগেই অবশ্য Bitcoin দ্বিতীয়বারের মতো $100,000-এর ঘর অতিক্রম করেছে। ।

Crypto দৌড়ে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে চান ট্রাম্প

NYSE-তে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই গ্লোবাল Crypto দৌড়ে চিনের মতো দেশগুলোর থেকে এগিয়ে থাকতে হবে। চিন যদিও 2021 সাল থেকে Cryptocurrencyর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, তবু তাদের eCNY নামে একটি Central Bank Digital Currency (CDBC) চালু করে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ট্রাম্প বলেন, “আমরা Crypto নিয়ে কিছু অসাধারণ কাজ করব, কারণ আমরা চাই না চিন বা অন্য কেউ এতে এগিয়ে যাক।”

BRICS-এর প্রতি ট্রাম্পের হুঁশিয়ারি

ট্রাম্প BRICS দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন যে, যদি তারা মার্কিন ডলারের প্রাধান্য কমানোর চেষ্টা চালায়, তবে তাদের উপর ১০০ শতাংশ শুল্ক বৃদ্ধি আরোপ করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন BRICS প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন ডিজিটাল মুদ্রার কথা বলছেন, তখন ট্রাম্প এটি প্রতিরোধের অঙ্গীকার করেছেন।

বাজারের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ সম্ভাবনা

ট্রাম্পের এই Pro-Crypto ইঙ্গিতের পর, CoinMarketCap-এর তথ্য অনুযায়ী, Bitcoin $100,211-এ পৌঁছেছে এবং Crypto মার্কেটের মোট মূল্য $3.59 ট্রিলিয়ন-এ দাঁড়িয়েছে। BuyUCoin-এর সিইও শিভম ঠাকরাল জানান, Crypto ইকোসিস্টেমে ডেভেলপার এবং মূলধারার ব্যবহারকারীদের আগ্রহ বাড়ায় Bitcoin, Solana এবং Dogecoin-এর মতো ডিজিটাল মুদ্রাগুলির ভবিষ্যৎ উজ্জ্বল।

তবে বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের সাবধানতার পরামর্শ দিয়েছেন, কারণ সাময়িক ঊর্ধ্বগতির ওপর ভিত্তি করে তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। একদিকে যেমন ট্রাম্প Crypto নিয়ে পদক্ষেপ নিতে চান, অন্যদিকে কঠোর নিয়ন্ত্রণের কথাও বলেছেন। এই নীতি আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রে Crypto-র বাজারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।