নিজস্ব প্রতিনিধি : মুষলধারে বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে ব্রিসবেন টেস্ট ম্যাচ। খেলাটা মোট পাঁচ দিনের। তবে অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্রিসবেন টেস্ট কার্যত চার দিনে নেমে এসেছে।শনিবার (১৪ ডিসেম্বর) প্রথম দিনে খেলা হয়েছে মোট ১৩.২ ওভার। তুমুল বৃষ্টির কারণে দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে মাঠেই নামতে পারেনি দুই দল। এরমধ্যেই বড় খবর দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। জানাল, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা।

এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়, সারাদিনে ১৫ ওভারের কম খেলা হয়েছে। তাই হিসেবমত টিকিটের সম্পূর্ণ অর্থ দর্শকরা ফেরত পাবেন।

অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্রিসবেন টেস্টর প্রথম দিনটিতে ছিল বৃষ্টির রাজত্ব। শনিবার (১৪ ডিসেম্বর) প্রথম দিন মাত্র ১৩.২ ওভারএর বেশি খেলাই হয়নি। ভারতের পেস আক্রমণ সামনে অজিরা স্কোরবোর্ডে তুলেছে বিনা উইকেটে ২৮ রান। তুমুল বৃষ্টির জেরে দ্বিতীয় ও তৃতীয় সেশনের খেলা বন্ধ হয়েছে। এরপরই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আসে এই বিশেষ ঘোষণা।

ব্রিসবেনের গাব্বায় আজ দিনের শুরু থেকেই আকাশ ছিল মেঘলা। তবে বৃষ্টি ছিল না বলে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়েছিল। পিচের সুবিধা কাজে লাগাতে টসে জিতে বোলিং বেছে নেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও তাঁর দলকে হতাশ করে খেলা হওয়া ৮০ বলই টিকে থেকেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি। দ্বিতীয় দফার বৃষ্টিতে খেলা বন্ধের আগে পর্যন্ত বিনা উইকেটে ২৮ রান করেছে অস্ট্রেলিয়া। খাজা অপরাজিত ৪৭ বলে ১৯ রান করে, ম্যাকসুয়েনি ৩৩ বলে ৪ রানে। ভারতের হয়ে যশপ্রীত বুমরা করেছেন ৬ ওভার, মোহাম্মদ সিরাজ ৪ আর আকাশ দীপ ৩.২ ওভার।