নিজস্ব প্রতিনিধিঃ ২০২৭ সালে সোদি আরবে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান কাপের বাছাই পর্ব । আর সেখানেই ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেইসঙ্গে গ্রুপ সি- তে রয়েছে হংকং এবং সিঙ্গাপুর । বর্তমানে ফিফার ‘সি’ গ্রুপের  র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৫তম। এই গ্রুপের   ভারতের  র‍্যাঙ্কিং ১৩৭তম। এছাড়া হংকং আছে ১৫৬তম স্থানে এবং সিঙ্গাপুরের অবস্থান ১৬১তম ।

সোমবার কুয়ালালামপুরের ড্র অনুষ্ঠানে ২৪টি দলকে ৬টি গ্রুপ ভাগ করা হয়। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দল সরাসরি খেলবে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূলপর্বে। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটিতেই ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ । ভারত গ্রুপের শীর্ষ দল ও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের মাটিতে । বলা বাহুল্য,  ভারতকে এশিয়ান কাপ বাছাইয়ে পেয়ে খুশিই হয়েছে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। তিনি বলেন, ‘আমাদের গ্রুপে ভারত পড়ায় আমি খুব খুশি।’

একনজরে দেখে নিন বাছাইপর্বে কোন গ্রুপে কোন দেশ রয়েছে –

গ্রুপ-এ: তাজিকিস্তান, ফিলিপিন্স, মালদ্বীপ, তিমুর লেসতে।

গ্রুপ-বি: লেবানন, ইয়েমেন, ভুটান, ব্রুনাই দারুসসালাম।

গ্রুপ-সি: ভারত, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ।

গ্রুপ-ডি: থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা। 

গ্রুপ-ই: সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান।

গ্রুপ-এফ: ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, লাওস।