নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টির জেরে বিধ্বস্ত বক্সা। ইতিমধ্যেই পাহাড়ের পাঁচটি গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ের প্রায় ১০০ মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এরজেরে বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে ওচলুম গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন,’ ধসের জেরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রধান রাস্তা। আর এই পথ দিয়েই যাতায়াত করত পাঁচটি গ্রামের স্থানীয় বাসিন্দারা।‘

অন্যদিকে লেপচাখার এক বাসিন্দা জানিয়েছেন,’ চলতি বছর প্রথমবার নামল ধস। আর এরজেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে আচমকাই  জরুরিকালীন পরিস্থিতি তৈরি হলে, কী করব সেটাই এখন চিন্তার।‘বর্তমানে ভুমিধসের জেরে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। একথায় আতঙ্কের মধ্যে রয়েছেন বক্সার স্থানীয় বাসিন্দারা।

আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, বৃহস্পতিবার থেকে বক্সায় পাহাড়ি এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আর তাতেই নেমেছে ধস। এরফলে  ধসের কারণে লেপচাখা, ওচলুম, তাসিগাঁও, লালবাংলো, বক্সা ফোর্টের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। বিপাকের মধ্যে পড়েছেন আমজনতা।  এই পরিস্থিতিতে আলিপুরদুয়ারের জেলাশাসক জানিয়েছেন,’ ক্ষতিগ্রস্ত এলাকায় জোরকদমে চলছে উদ্ধারকাজ।  বিদ্যুৎ বিভাগও খুব দ্রুততার সঙ্গে কাজ করছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।‘