খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫ পাকিস্তানি সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি : আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ জন পাকিস্তান সেনার মৃত্যু হয়েছে। সোনাবাহিনী সূত্রে খবর, নিরাপত্তারক্ষীর গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এখনও পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

জানা গিয়েছে, খাইবার পাকতুনখোয়া প্রদেশের খুররম জেলায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। যেখানে এই নাশকতার ঘটনাটি ঘটেছে সেখানে এর আগেও জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। পাকিস্তান সেনাবাহিনী তরফে জানানো হয়েছে, সেনাবাহিনীর তরফে যখন তল্লাশি চলছিল, তখনই ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পাঁচ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। জখম হয়েছেন দুজন। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে মনে করা হচ্ছে, আফগানিস্তানে ঘাঁটি গেরে থাকা তেহরিক ই তালিবান পাকিস্তান নামে জঙ্গি সংগঠন নাশকতা চালানোর ছক কষতে পারে। যদিও এই ঘটনার দায় নিতে অস্বীকার করেছে কাবুল। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে পাক প্রশাসনের।

জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে খুররম জেলায় সাম্প্রতিককালে জঙ্গি হামলার প্রবণতা বেড়ে গিয়েছে। দুই সপ্তাহ আগে গত ৯ জুন এই প্রদেশের লিক্কি মারওয়াট জেলায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে সাত জন পাকিস্তান সেনা নিহত হয়েছিলেন। কিছুদিনের মধ্যেই এই প্রদেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]