নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে রেশন ডিলাররা কমিশন বাড়ানোর দাবি করেছেন। এবার রেশন ডিলারদের কমিশন বাড়ানোর জন্য সোজা প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সোমবার(১১ সেপ্টেম্বর) তিনি চিঠি পাঠিয়েছেন ৭ নং লোক কল্যাণ মার্গের ঠিকানায়।

সৌগত রায় চিঠিতে উল্লেখ করেছেন, আগে ডিলাররা অসাধু উপায়ে অর্থ উপার্জন করতেন। ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কালবাজারি করে লাভ রাখতেন। বর্তমানে অনলাইন উপায়ে রেশন ব্যবস্থা চালু হয়েছে। তাই অসাধু উপায়ে রোজগারের কোন পথ নেই। তাই তাঁদের সমস্যা সমাধান করা হোক। তিনি চিঠিতে দাবি করেছেন রেশন ডিলারদের কমিশন বাড়িয়ে ২০০ টাকা করা হোক।

সম্প্রতি রেশন ডিলারদের জন্য কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক কুইন্টাল পিছু বরাদ্দ রেশন দ্রব্যের জন্য কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। পূর্বে কুইন্টাল পিছু ৭০ টাকা বরাদ্দ ছিল। তা ২০ টাকা বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে।