নিজস্ব প্রতিনিধি: বাবার সাইকেলে চেপে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে মোবাইল ফোন কুড়িয়ে পায় এক পঞ্চম শ্রেনীর ছাত্র৷ মোবাইল কুড়িয়ে নিয়ে  মালিককে ফোনটি ফেরত দেবার জন্য পিছু নেয় তার ৷ তাঁকে খুজে না পেয়ে বাবাকে নিয়ে সটান থানায় যায় ছাত্র ৷ সাইবার ক্রাইম থানার মাধ্যমে মালিকের হাতে ফোনটি তুলে দেয় ছাত্রটি ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বনগাঁ থানার(Banga P.S.) দত্তপাড়া এলাকায় ৷

ওই ছাত্রের নাম মহম্মদ তৌসিফ মন্ডল(Md. Tousif Mondal)  ৷ বনগাঁ হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র৷বনগাঁর চাপাবেড়িয়া এলাকার বাসিন্দা৷এদিন দত্তপাড়া এলাকায় টিউশন নিতে গিয়েছিল সে ৷বেলা বারোটা নাগাদ বাবার সাইকেলে করে বাড়ি ফিরছিল ৷ দত্তপাড়া এলাকায় টোটো(Toto) থেকে মোবাইলটি পড়ে যেতে দেখে সে ৷ ছোট তৌফিক জানায় ‘ফোন ফেরত পেয়ে খুশি মোবাইলের মালিক দীপঙ্কর মন্ডল ৷তিনি ঠাকুরনগর থেকে মেয়ে বউকে মতিগঞ্জে নিতে এসেছিলেন ৷মেয়েকে নিয়ে টোটো করে স্টেশনের দিকে যাচ্ছিলেন ৷দীপঙ্কর বলেন, ফোনটা পকেটে ছিল ।

কোনভাবে পড়ে যায় ৷এই বাচ্চাটি আমায় ফেরত দিল ৷ভাবলে চোখে জল চলে আসছে ৷কৌশিকের বাবা মোহাম্মদ রফিক বলেন , ছেলের অনুরোধে তখনই সাইবার ক্রাইম থানায়(Cyber Crime P.S.) যাই ৷পুলিশ মোবাইলের মালিককে ডেকে মোবাইল ফেরত দেয়। ছেলের এই কাজের জন্য পুরস্কৃত করেন আই সি সুদীপ্ত রায় ৷