নিজস্ব প্রতিনিধি: রাজনীতিবিদ হলেও তাঁর সৌন্দর্য্য এবং ব্যক্তিত্বের ক্রাশ দেশের হাজার হাজার সুন্দরীরা। দীর্ঘ কয়েক মাস বাদে সম্প্রতি সাংসদের চেয়ারে ফিরেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। রাজনীতি মহলে তিনি যেমনই হোক না কেন, তাঁর হিরোসম লুক দেখে ফিদা দেশের দেশের হাজার হাজার রমণী। যে তালিকায় রয়েছেন বলিউডের চর্চিত আইটেম গার্ল শার্লিন চোপড়া। তবে তিনি শুধু রাহুল গাঁধীকে দেখেই খুশি নন, তাঁকে বিয়েও করতে চান। হ্যাঁ, সম্প্রতি মুম্বই পাপারাজ্জিদের কাছেই অভিনেত্রী জানিয়ে ফেললেন তাঁর মনের কথা। যদিও বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া তাঁর একেকটি বেফাঁস মন্তব্যের কারণে প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন। কোনও কিছুতেই নিজের মতামত প্রকাশ করতে পিছপা হন না তিনি। আর প্রতিনিয়ত শার্লিনের পিছু ধাওয়া করছেন মুম্বই পাপারাজ্জিরা।

সেখান থেকেই উঠে আসে অভিনেত্রীর নানারকম মজাদার ভিডিও। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি অলওয়েজ। প্রতিদিনই কিছু না কিছু শেয়ার করে থাকেন অভিনেত্রী। সম্প্রতি শার্লিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। যেখানে তিনি কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে নিয়ে বিবৃতি দিয়েছেন আর বলেছেন তিনি রাহুল গাঁধীকে বিয়ে করতে চান। যদিও আজকাল পাপারাজ্জিদের ক্যামেরায় বেশি উঠে আসছেন তিনি, ইনস্টাগ্রাম খুললেই প্রকাশ্যে আসছে শার্লিনের একেকটা হট ভিডিও। সেখানেই একটি ভাইরাল ভিডিওতে একজন পাপারাজ্জি বলেন, রাহুল গাঁধীকে বিয়ে করতে পারবেন?

 

View this post on Instagram

 

A post shared by Sherlyn Chopra (@sherlynchopra_official84)

সেই জবাবেই শার্লিন বলেন- হ্যাঁ কেন পারব না কিন্তু বিয়ের পর আমি আমার পদবি পরিবর্তন করব না। শার্লিনের বক্তব্যের পর এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে, যদিও রাহুল এতে কোনো প্রতিক্রিয়া জানাননি। কাজের ফ্রন্টে, শার্লিন বড় পর্দা থেকে দূরে থাকলেও দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি অভিনয়ে। তিনি পৌরুষপুর সিজন 2 এ হাজির হয়েছিলেন। এই ওয়েব সিরিজটি ২৮ জুলাই মুক্তি পেয়েছে। সেখানে তিনি মহারানী স্নেহলতার ভূমিকায় অভিনয় করেছেন। তবে প্রায়শই তাঁর সাহসী পোশাকের ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।