নিজস্ব প্রতিনিধিঃ বিদায় নিলেন  ‘পেপারফ্রাই’ (Pepperfry)-এর সিইও অম্বরিশ মূর্তি। ফার্নিচার ও হোম ডেকর’এর অনলাইন প্রতিষ্ঠান ‘পেপারফ্রাই’-এর সহ প্রতিষ্ঠাতা অম্বরিশ মূর্তির। কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয়েছে। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫১ বছর।

কোম্পানির অপর সহ প্রতিষ্ঠাতা মিঃ শাহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে,”আমার  বন্ধু, পরামর্শদাতা লেহতে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা গেছেন। তাঁর জন্য প্রার্থনা করুন। ইশ্বর তাঁর পরিবারকে শক্তি দিক।  অম্বরিশ মূর্তি ২০১১ সালে ‘পেপারফ্রাই’ (Pepperfry) প্রতিষ্ঠা করেন”।

মিঃ মূর্তি ১৯৯৬ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতা থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি ‘টিউটরস ব্যুরো’ নামে একটি ছোট সংস্থা স্থাপন করেছিলেন। এরপর তিনি ‘পেপারফ্রাই’ (Pepperfry)-এর তৈরির উদ্যোগ নেন।এর সদর দপ্তর মুম্বই-তে। এই সংস্থার বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে গোল্ডম্যান শ্যাক্স এবং বার্টেলসম্যান ইন্ডিয়া ইনভেস্টমেন্ট।