Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাকে একাধিক ব্যান্ডেজ, হাসপাতালের বিছানায় শুয়ে কাঞ্চনা, কী হয়েছে?

চলতি বছর ফেব্রুয়ারিতেই বিজেপি ছাড়েন কাঞ্চনা। আপতত নিজের অভিনয় কেরিয়ারেই মন বসাতে চান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে ফের খারাপ খবর! এ কী অবস্থা অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর? হাতে স্যালাইনের চ্যানেল। নাকে একাধিক ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের বিছানায় কাঞ্চনা! অভিনেত্রী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেত্রীর ভক্তরা! আসলে সম্প্রতি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে অভিনেত্রীর, সেই খবরটিই সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি, স্বাভাবিকভাবেই ছবি দেখে অনুরাগীরা বলেন, ‘কী হয়েছে তোমার?’

এই ব্যাপারে অভিনেত্রী নিজেই জানালেন, ‘আমার নাকে চোট ছিল। ভিতরে রক্তক্ষরণের পর সেই চোটের জেরেই হেমাটোমা হয়ে যায়। সেটারই অস্ত্রোপচার হল’। গত কয়েকমাস ধরেই এহেন শারীরিক পরিস্থিতির শিকার কাঞ্চনা। অবশেষে সার্জারি করে দুর্ভোগ থেকে মুক্তি পেলেন অভিনেত্রী।

জানালেন, ‘আমি এখন একদম ঠিক আছি’। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন ‘জগদ্ধাত্রী’র সৎমা। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ কাঞ্চনা। পজিটিভের থেকে নেগেটিভ চরিত্রেই তাঁকে বেশি দেখা যায়। আর এই চরিত্রেই জনপ্রিয়তা বেশি তাঁর। সিরিয়ালের পাশাপাশি বাংলা ছবিরও পরিচিত মুখ কাঞ্চনা।

টলিগঞ্জের অন্যতম হাসিখুশি আর প্রাণোচ্ছ্বল অভিনেত্রী তিনি। অভিনেত্রীল পোস্টে ভক্তদের একটাই মন্তব্য তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরে আসুন। অভিনয়ের পাশাপাশি একটা সময় রাজনীতিতেও সক্রিয় ছিলেন অভিনেত্রী। চলতি বছর ফেব্রুয়ারিতেই বিজেপি ছাড়েন কাঞ্চনা। আপতত নিজের অভিনয় কেরিয়ারেই মন বসাতে চান তিনি।

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

ক্যানসার প্রতিরোধের চিকিৎসার পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে  কৃত্রিম বুদ্ধিমত্তা

0:00