Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট

বার মমতার ভাবনায় অরিজিতের কন্ঠে তৈরি হয়েছে উৎসবের থিম। গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে বলিউডের অনেকে উপস্থিত থাকলেও এবার সেই সংখ্যাটা খানিকটা কমেছে। সকাল সকাল কলকাতায় উড়ে এসেছেন বলিউড সুপারস্টার সলমান খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিন্‌হা, মহেশ ভাট।

পৌষ মেলার দাবিতে বিশ্বভারতীর গেট ভেঙ্গে বিক্ষোভ আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিনিধিঃ এবছর পৌষ মেলা হবে না শান্তিনিকেতনে। বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্টের এই ঘোষণার পরেই মঙ্গলবার সকাল থেকেই শান্তিনিকেতনে  শুরু হয় বিক্ষোভ। বলাকা গেট নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি করতে দেখা যায় বাংলা সংস্কৃতি মঞ্চ, বোলপুরের ব্যবসায়ী সমিতি এবং হস্তশিল্প সমিতির সদস্যদের। পৌষমেলা করতে হবে, এই দাবিতে  তাঁরা বিক্ষোভ দেখান। বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেটের তালা ভেঙ্গে  […]

মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে সাইবেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: হিম প্রবাহে জমে সাইবেরিয়া। তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াসে। মস্কো থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার (৩,১০০ মাইল) পূর্বে অবস্থিত বিশ্বের অন্যতম শীতলতম শহর ইয়াকুটস্ক হিম শীতল মেঘ এবং কুয়াশায় ঢেকে গেছে। এক পর্যটক দানিলা জানিয়েছেন, “আমি বিশেষভাবে ইয়াকুৎস্কে এসেছি এমন আবহাওয়ার অভিজ্ঞতা নিতে- তাই আমি ভাগ্যবান। তবে ডিসেম্বরে সাধারণত এখানে এরম থাকে […]

ধরে রাখতে পারেননি তৃতীয় স্ত্রীকেও, আরও জটিল হচ্ছে নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা

এই কারণে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছিলেন। ওদিকে নোবেলের দ্বিতীয় স্ত্রী সালসাবিলের সঙ্গেও মাস কয়েক আগে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে, তিনিও নোবেলের বিরুদ্ধে নানা সময়ে অত্যাচারের কাহিনী তুলে ধরেছিলেন।

শুক্রে মিজোরামের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন ইন্দিরার প্রাক্তন দেহরক্ষী

নিজস্ব প্রতিনিধি, আইজল: আগামী শুক্রবার মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন জোরাম পিপলস মুভমেন্টের (জেডপিএম) প্রধান লালডুহোমা। মঙ্গলবার বিকেলেই আইজলে বৈঠকে বসছেন জেডপিএমের নব নির্বাচিত বিধায়করা। ওই বৈঠকের পরেই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন লালডুহোমা। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ৪০ আসনের মধ্যে ২৭ আসনেই জয়ী হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দেহরক্ষী […]

আংটি, মাদুলি, পৈতে সহ ৬-৭ টি জিনিস পেতে মরিয়া মানিক ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি: আংটি, মাদুলি, পৈতে সহ ৬-৭ টি ব্যাক্তিগত জিনিস পেতে আদালতে মরিয়া হয়ে উঠলেন মানিক ভট্টাচার্য।ব্যাঙ্কশাল আদালতে(Banqshall Court) নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার শুনানি ছিল মঙ্গলবার। জেল হেফাজতের মেয়াদ শেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয় মঙ্গলবার স্বশরীরে। সেই শুনানি চলাকালীনই নিজের আংটি, মাদুলি, পৈতে সহ ৬-৭ টি […]

জানেন কী, ‘অ্যানিমাল’ তৈরির খরচ কীভাবে বাঁচিয়েছিলেন সইফ আলি খান?

পতৌদি প্যালেসে ‘Animal’ ছবির অনেক দৃশ্যের শুটিং হয়েছে। যেখানে প্রাসাদের বিস্তীর্ণ মাঠ এবং রাজকীয় হলওয়েগুলি কেবল আভিজাত্যেই মুড়ে রয়েছে। তবে শুধু Animal নয়, বিভিন্ন চলচ্চিত্র নির্মাণের পটভূমি হিসাবেও এই বাড়িকে ব্যবহার করা হয়েছিল।

জয়পুরে বাড়ির মধ্যেই গুলিতে ঝাঁঝরা রাজপুত করণী সেনার প্রধান

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে রাজস্থানে রাজনৈতিক পালাবদল ঘটেছে। কংগ্রেসকে হঠিয়ে ক্ষমতায় এসেছে দেশপ্রেমের ইজারাদার তথা কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি। আর ক্ষমতার পালাবদলের ৪৮ ঘন্টার মধ্যেই জয়পুরে নিজের বাড়ির ড্রয়িংরুমেই অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন রাজপুত করণী সেনার সর্বভারতীয় সভাপতি সুখদেব সিং গোগামেডি। পুলিশ জানিয়েছ, এদিন দুপুরে সঙ্গীদের সঙ্গে জয়পুরে নিজের বাড়ির […]

২০৪০ সালের মধ্যে নিশ্চিহ্ন হতে পারে কিলিমাঞ্জারো!

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। ওই হিমবাহটি ২০৪০ সালের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। বিষয়টি জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লুএমও) ২০১১-২০২০ সময়কালকে স্থলভাগ ও জলভাগ উভয় ক্ষেত্রেই রেকর্ড উষ্ণতম দশক হিসাবে অভিহিত করেছে। হিমবাহ এবং বরফের চাদর হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই দশকে নজিরবিহীন ছিল। ডব্লিউএমও তাদের নতুন প্রতিবেদনের […]

চোর সন্দেহে পিটিয়ে খুন, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধিঃ চোর সন্দেহে এক ব্যক্তিতে পিটিয়ে খুন করা হয়। ঘটনাটি ঘটেছে, হুগলির চন্দননগরে। মৃত ওই ব্যক্তিটির নাম শেখ নজরুল হোসেন । তিনি  চন্দননগরের  বেশোহাটা এলাকা বাসিন্দা। জানা যায়, মঙ্গলবার দিনের ব্যস্ত সময়ে চন্দননগরের হরিজন পল্লিতে স্বাগতম লজের সামনে চোর সন্দেহে শেখ নজরুলকে মারধর শুরু করে ফুল ব্যবসায়ী ভোলা। তাঁর বুকে ও পেটে লাথি মারা হয়। এরপরে […]

জলপাইগুড়ি স্টেশনে সেলফি জোনে ছবি তোলার হিড়িক যুবক যুবতীদের

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: অমৃত ভারত প্রকল্পের অধীনে জলপাইগুড়ি টাউন এবং রোড স্টেশনগুলিতে তৈরি করা হয়েছে সেলফি জোন। সেই সেলফি জোনে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ ৷ উদ্দেশ্য চন্দ্রযানের কাট আউটের সঙ্গে নিজের ছবি সেলফি মুডে ক্যামেরাবন্দি করা।এবার পুজোর মণ্ডপের পর এখন রেল স্টেশনেও তৈরি হয়েছে সেলফি জোন। এছাড়াও থিম আছে নানা ধরনের।জলপাইগুড়ি টাউন স্টেশনে সেলফি জোনের থিম […]

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কুর্সিতে রেবন্থ রেড্ডি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনার অবসান। তেলঙ্গানার নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্য কংগ্রেস সভাপতি এ রেবন্থ রেড্ডি। আগামী ৭ ডিসেম্বরই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি। মঙ্গলবার এ কথা জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, ‘তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে রেবন্থ রেড্ডিকে বেছে নেওয়া হয়েছে। তিনিই রাজ্যকে নেতৃত্ব দেবেন।’ নয়া রাজ্য গঠন […]

ফের খুশির খবর রাজশ্রী পরিবারে, তৃতীয় বিয়ে করছেন অভিনেত্রীর দিদি দেবশ্রী

টলিপাড়ায় তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি হিসাবেই বেশি পরিচিত। বর্তমানে ‘জল থই থই ভালবাসা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যর বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি। দু’বছর আগে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।

কলকাতা শহরে অপরাধের সংখ্যা কমছে : শশী পাঁজা

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সব থেকে নিরাপদ শহর। অপরাধের সংখ্যাটা কমেছে। কলকাতা নিজস্ব রেকর্ড শোধরাছে। কলকাতায় ৯টি মহিলা থানা তৈরি করা হয়েছে এবং দ্রুত অপরাধীদের শাস্তি দিতে ফাস্ট ট্রাক কোর্ট ও সাইবার ক্রাইম থানা(Cyber Crime Police Station) রয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তার মন্তব্য,রাজনৈতিকভাবে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে […]

২৪ ঘন্টায় ৯৯টি পানশালায় মদ্যপান করে বিশ্ব রেকর্ড দুই অস্ট্রেলিয়র

আন্তর্জাতিক ডেস্ক: সর্বাধিক বার পানশালায় গিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার দুই বন্ধু। হ্যারি কোরোস এবং জ্যাক লোইটারটন ২৪ ঘন্টায় ৯৯টি পানশালা পরিদর্শন করেছেন এবং প্রচুর পানীয় পান করেছেন। মিঃ কুরোস এবং মিঃ লোইটারটন উভয়েরই বয়স ২৬ বছর এবং তারা সিডনির বাসিন্দা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, গত বছর দক্ষিণ আফ্রিকার হেনরিচ ডি ভিলিয়ার্স […]

অভিষেকের সঙ্গে বিচ্ছেদের খুশিতে মেয়েকে জড়িয়ে পার্টিতে উদ্যম নাচ ঐশ্বর্যর

একটি নাইট পার্টিতে মা-মেয়ের জুটি সুখবিন্দর সিং এবং অলকা ইয়াগনিকের কন্ঠে ‘কেয়ামত কেয়ামত’ গানের তালে তালে নাচছেন, যেখানে অজয় ​​দেবগন এবং উর্মিলা মাতোন্ডকর অভিনয় করেছিলেন।

সিয়াচেনে প্রথম মহিলা মেডিক্যাল অফিসার হলেন ক্যাপ্টেন গীতিকা কৌল

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে নিযুক্ত হলেন   ক্যাপ্টেন গীতিকা কৌল। তিনি প্রথম মহিলা মেডিকেল অফিসার। ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস জানিয়েছেন, ‘স্নো লেপার্ড ব্রিগেডের ক্যাপ্টেন গীতিকা কৌল সিয়াচেন ব্যাটেল স্কুলে ট্রেনিং শেষ করেছে। তাই তাঁকে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসাবে নিয়োজিত করা হয়েছে। হিমালয়ের উত্তর অংশে অবস্থিত […]

রাজকীয় উপাধি হারাতে চলেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক: শীঘ্রই রাজকীয় উপাধি হারাতে চলেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। ডিউক ও ডাচেস অব সাসেক্সকে তাদের রাজকীয় উপাধি থেকে বঞ্চিত করার জন্য পার্লামেন্টে একটি বিলের মুখোমুখি হতে হবে রাজপরিবারকে। হ্যারি ও মেগানের রাজকীয় উপাধি মুছে ফেলার জন্য একটি সংশোধনী প্রস্তাব করার পরিকল্পনা করছেন সিলি। তিনি বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমি ডিউক ও […]

ঘূর্ণিঝড় মিচাউং-এর জেরে বাতিল ইন্ডিগোর ৫৫০টি বিমান

নিজস্ব প্রতিনিধিঃ  ঘূর্ণিঝড় মিচাউং-এর জেরে চেন্নাইয়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের কারণে বাতিল হয়েছিল  ইন্ডিগোর ৫৫০টি বিমান। এছাড়াও ঝড় বৃষ্টির জেরে ভিস্তারা ১০টি বিমান বাতিল হয় । এই ঘূর্ণিঝড়ের কারণেই বন্ধ হয়ে গিয়েছে বিশাখাপত্তনম বিমানবন্দর। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে চেন্নাই বিমানবন্দর। শুধু চেন্নাই নয় বিশাখাপত্তনমে বাতিল হয়েছে ইন্ডিগোর ৬০টি বিমান। ঘূর্ণিঝড় মিচাউং-এর […]

0:00