Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেসেজ দেখেই ভাবছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে? ভুল পদক্ষেপ!

নিজস্ব প্রতিনিধিঃ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হলে ফোনে ব্যাঙ্কের তরফে মেসেজ বা বার্তা পাটানো হয়। আপনি সেই বার্তা দেখে বুঝতে পারেন টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। যদি এমনটা করেন তাহলে আপনি ভাবতেও পারবেন না, কতটা ভুল করছেন। একমাত্র ব্যাঙ্কের অ্যাপ বা আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করেই আপনি নিশ্চিত হবেন টাকা জমা হয়েছে। এটাই বুদ্ধিমানের কাজ […]

ধূপগুড়ি উপনির্বাচনে মোতায়েন ৩০ কোম্পানি আধা সেনা

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। তার আগেই আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ধুপগুড়িতে মোট বুথের সংখ্যা ২৬০। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা মাত্র ৩৮টি। মোট ভোটার প্রায় ২ লক্ষ ৪৮ হাজার। এই ২৬০ বুথে মোতায়েন থাকবেন ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এমনিতেই বিতর্ক […]

লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মীকে লালবাজারে তলব

নিজস্ব প্রতিনিধি: লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল লালবাজার। গত সোমবার সংস্থার অফিসে তল্লাশির সময়ে ইডি আধিকারিকরা অচেনা ১৬টি মাইক্রোসফট এক্সেল ফাইল কম্পিউটারে ডাউনলোড করে গিয়েছেন বলে কলকাতা পুলিঅসের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। ওই অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন লালবাজারের গোয়েন্দারা। আজ বুধবারই চন্দনকে হাজিরা দিতে বলা হয়েছে। […]

দলিত হওয়াতে বৈষম্যের শিকার, তফশিলি কমিশনকে নালিশ আমলার

নিজস্ব প্রতিনিধিঃ দলিত হওয়ার কারণে বারংবার বৈষম্যের শিকার উচ্চপদস্থ আমলা। গত একবছরে পাঁচবার বদলি করা হয়েছে বলে অভিযোগ এনেছেন এই উচ্চপদস্থ আইএএস অফিসার। জম্মু ও কাশ্মীর প্রশাসনের ষড়যন্ত্রের শিকার বলে জাতীয় তফশিলি কমিশনে অভিযোগ জানিয়েছেন তিনি। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকেও চিঠি দিয়েছেন। তিনি আশঙ্কা করছেন তাঁকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের বিরোধী […]

১০০ জনের প্রাণ বাঁচিয়ে বেনজির রেকর্ড গড়ল NRS

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বিজ্ঞান যত উন্নত হয়েছে, পাল্টেছে মানুষের ধ্যানধারণা। এমনকি চিকিৎসা বিজ্ঞানেরও অনেক অগ্রগতি ঘটেছে। পুরানো চিন্তাভাবনাকে পিছনে ফেলে আধুনিকতার সঙ্গে অনেক অসাধ্য সাধন হচ্ছে। ক্যানসার রোগীকে অস্থিমজ্জা প্রতিস্থাপন করে জীবন ফিরিয়ে দেওয়াটা অত সহজ নয় একজন চিকিৎসকের কাছে। পশ্চিমবঙ্গে এই প্রথম এমন কাজ করে দেখালেন NRS-এর এক চিকিৎসক। জানা গিয়েছে, বেলা সরকার নামে […]

বড় ধাক্কা টাইগারদের, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন দাস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। এশিয়া কাপ অভিযানের শুরুতেই বড় ধাক্কা খেল টাইগাররা। জ্বরের কারণে চলতি এশিয়া কাপে খেলা হচ্ছে না দলের অভিজ্ঞ ব্যাটার ও উইকেটরক্ষক লিটন দাসের। তাঁর পরিবর্ত খেলোয়াড় হিসেবে কলম্বোয় পাঠানো হচ্ছে এনামুল হক বিজয়কে। বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। তামিম ইকবালের পরে লিটনের মতো […]

অ্যামাজনের ম্যানেজারকে দিল্লির প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের ম্যানেজারকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১১.৩০ নাগাদ উত্তর দিল্লির ভজনপুরা এলাকায় ঘটনাটি ঘটেছে। বাইকে বন্ধুর সঙ্গে সফরকালীন পাঁচ দুষ্কৃতী ৩৬ বছর বয়সী হরপ্রীত গিলকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরপ্রীত গিলের। তাঁর বন্ধু আহত হয়েছে। তাঁরা দুজনেই দিল্লির বাসিন্দা।  অভিযুক্তেরা পলাতক। মঙ্গলবার বন্ধুর সঙ্গে বাইকে করে যাওয়ার […]

0:00