Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নারায়ণপুরে ভর সন্ধ্যায় প্যারোলে মুক্ত আসামিকে গুলি করে খতম

নিজস্ব প্রতিনিধি,নারায়ণপুর: ভর সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর কমিশনারের অন্তর্গত এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুর ফায়ার স্টেশনের (Narayanpur Fire Station)সামনে চললো একাধিক গুলি। গুলিতে দেবজ্যোতি ঘোষ(Debyojoti Ghosh) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থলে রাতেই বিধান নগর পুলিশ তদন্ত করতে যায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণপুরের ফায়ার স্টেশনের সামনে একাধিক গুলি চলার ঘটনা ঘটে। সূত্রের খবর, […]

ফুলহরের জলের চাপে ভেঙে গেল সুইজগেট

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরে ফুলহরের আগ্রাসী রূপে একদিকে শুরু হয়েছে ভয়াল ভাঙ্গন। অন্যদিকে ইসলামপুর এলাকার তেল জাননা সুইচগেট(Switch Gate) একটি অংশ ফুলহর- এ প্রবল জলের চাপে ফাটল ধরেছে। প্রবল বেগে জল ঢুকতে শুরু করেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সংরক্ষিত এলাকায়। ইসলামপুর, দৌলতনগর, ভালুকা সহ একাধিক অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বালির বস্তা(Sand […]

জঙ্গল থেকে উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং: ভোট মিটে গেলেও এখনো যেন আতঙ্ক পিছু ছাড়ছে ক্যানিং বাসীদের। ফের তাজা বোমা উদ্ধার হল ক্যানিং(Caning) থেকে। উত্তর রেদোখালী গাজীপাড়া থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি তাজা বোমা। আনুমানিক দশ থেকে বারোটা বোমা উদ্ধার হয়েছে। কয়েকদিন আগেই এখানে তৃণমূল নেতা নান্নু গাজী ওরফে নান্টু গাজীকে কুপিয়ে খুন করেছিল দুষ্কৃতীরা। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত […]

পানীয় জলের দাবিতে রানিবাঁধে পথ অবরোধ গ্রামের প্রমিলাবাহিনীর

নিজস্ব প্রতিনিধি ,বাঁকুড়া: বৃহস্পতিবার বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের তালগড়া গ্রামের মহিলারা খাতড়া-রানীবাঁধ রাজ্য সড়কের(State High way) উপর রানীবাঁধ (Ranibadh)বাজার লাগোয়া তালগড়া মোড়ে পানীয় জলের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। মূলত ওই গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে এলাকায়। গ্রামে রয়েছে প্রায় দেড়শ থেকে দুশোটি পরিবারের বসবাস। বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের […]

কালিয়াচকে রেল লাইনের ধার থেকে পচা গলা যুবকের দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক: এক যুবকের পঁচা-গলা দেহ উদ্ধার কালিয়াচকের ছাতরাগাছি রেল লাইনের পাশে থেকে। মৃত্যু যুবকের নাম এস কে হাবিব খান। তার বয়স প্রায় ২৩ বছর। মোথাবাড়ি থানার(Mothabari P.S.) মোথাবাড়ি শ্রীপুর খান পাড়ার এক যুবক ভোটের ফলাফলের পরের দিন থেকে নিখোঁজ হয়ে যায়। আত্মীয়-স্বজনের বাড়ি সহ সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পর গত ১৫ তারিখ মোথাবাড়ি থানায় একটি […]

হিলি ব্লকের তিওড়ে পালিত হল অরণ্য সপ্তাহ

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর : মহাসমারোহে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের(Hili Block) তিওড়ে পালিত হল অরণ্য সপ্তাহ। দা টরেন্টো ক্যালকাটা ফাউন্ডেশন – কানাডার আর্থিক সহায়তায় এবং মালদা সহযোগিতা সমিতির ব্যবস্থাপনায় ও উজ্জীবন সোসাইটির সহযোগিতায় তিওড় সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ে অরণ্য সপ্তাহের শেষ দিনে শুরু হল সারা মাস ব্যাপী আম ও কাঁঠাল গাছের চারা বিতরণ কর্মসূচি। এই কর্মসূচির […]

মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখালেই পাঁচ বছরের জেল, বিল পাশ রাজস্থান বিধানসভায়

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: মৃতদেহ নিয়ে নোংরা রাজনীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজস্থানের কংগ্রেস সরকার। অযৌক্তিক দাবি আদায়ে মৃতদেহকে হাতিয়ার করলেই টানতে হবে জেলের ঘানি। সর্বনিম্ন সাজা ছয় মাস। আর সর্বোচ্চ সাজা পাঁচ বছর। সেই সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হবে। তবে মৃতদেহ নিয়ে বিক্ষোভে মৃতের পরিবার সামিল হলেও তাদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। […]

আলিয়া ভাটকে নিয়ে স্বজনপ্রীতির বিতর্ক, গর্জে উঠলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়

আলিয়া ভাটকে স্বজনপ্রীতি বিতর্ক মাঝে মধ্যেই ডানা মেলে। তাঁর যথেষ্ট যোগ্যতা প্রমাণ করে যে তিনি একজন বিশ্বাসযোগ্য অভিনেতা।

নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে এবং ঘনিভূত হয়েছে তার জেরে উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের রাজ্যে তার কোন প্রভাব পড়বে না। শুক্রবার কলকাতা(Kolkata) সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান […]

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত তিন পুলিশ কর্মী

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খাইবার জেলায় এক প্রশাসনিক ভবনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিন পুলিশ কর্মী। গুরুতর জখম হয়েছেন বেসামরিক নাগরিক-সহ সাত জন। দুই হামলাকারীও প্রাণ হারিয়েছেন। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত ওই হামলার দায় নেয়নি। নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। খাইবার পাখতুনখাওয়া […]

CFL 2023: খিদিরপুরকে হারিয়ে কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় লাল-হলুদের

নিজস্ব প্রতিনিধি: কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে দুর্বল প্রতিপক্ষ খিদিরপুর স্পর্টিংকে ২-০ গোলে হারাল কলকাতা ময়দানের অন্যতম প্রধান ক্লাব। তবে জয় পেলেও অজস্র গোলের সুযোগ নষ্ট করেছেন লাল-হলুদের খেলোয়াড়রা। না হলে স্কোর লাইন অন্য রকম হতে পারত। টানা দ্বিতীয় ম্যাচে দল জয় পাওয়ায় অবশ্য খুশি লাল-হলুদের সমর্থকরা। কলকাতা লিগে দলের […]

নৌকোতে চেপে একুশের পথে সুন্দরবনের তৃণমূল নেতা,কর্মী- সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন: উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে সদ্য পঞ্চায়েত নির্বাচনের ধরাশায়ী হয়েছে বিরোধীরা। একদিকে পঞ্চায়েত নির্বাচনের জয়ের উচ্ছ্বাস, অন্যদিকে একুশে শহীদ স্মরণে দলে দলে তৃণমূল নেতা – কর্মী – সমর্থকরা একুশে জুলাই রওনা দিল ধর্মতলার উদ্দেশ্য। সেই ছবি দেখা গেল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে। সমাজসেবী নিশিকান্ত জোয়ারদারের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী সমর্থকরা […]

কোরান পোড়ানোর জের, সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক

আন্তর্জাতিক ডেস্ক: কোরান পোড়ানোর জেরে ইরাকের সঙ্গে সুইডেনের সম্পর্ক তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সুইডেনের রাজধানী স্টকহোমে নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও বাগদাদে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। এদিন দুপুরেই সুইডিশ সরকারকে ইরাকের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, ‘ফের স্টকহোমে কোরান পোড়ানো হলে সুইডেন […]

২১শে’ র সমাবেশ উপলক্ষে শহরের যেসব রুটে যাবে মিছিল

নিজস্ব প্রতিনিধি: কাল যে রাস্তাগুলি দিয়ে ধর্মতলায় মিছিল যাবে, সেই রুটগুলি হল………(১)শিয়ালদহ থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা (২)হাওড়া থেকে ব্রিজ পেরিয়ে ব্রাবোর্ন রোড, ডালহৌসি হয়ে ধর্মতলা সমাবেশে …… (৩)পার্ক সার্কাস(Park circus), সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা সমাবেশেস্থল। (৪)দক্ষিণ কলকাতার মিছিল সকাল১১ টা নাগাদ […]

মণিপুর নিয়ে ট্যুইট ক্ষুব্ধ মমতার, জানালেন ঘটনা ‘হৃদয়বিদারক’

মণিপুরের ঘটনা নিয়ে নিজ ক্ষোভ ট্যুইট করে তুলে ধরলেন মমতা। লিখলেন, ‘মণিপুর থেকে যে ভয়ঙ্কর ভিডিয়ো সামনে আসছে তা যথেষ্ট হৃদয়বিদারক।’

একুশের সমাবেশে শহর জুড়ে ৫০০০ পুলিশের কড়া নজরদারি

সুব্রত রায়: একুশের সমাবেশ উপলক্ষে গোটা কলকাতা শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।মোট ৫০০০ পুলিশ নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের মূল দায়িত্বে থাকছে। বিশেষ পুলিশ কমিশনার(Special Comissionar)মূল মঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকছেন । এছাড়া দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার সহ নিরাপত্তায় মোট ৮ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৩১ জন ডিসি, ৫০ জন এসি, ১৫০ জন ইন্সপেক্টর, ৭৫০ এসআই […]

যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যৌন নিগ্রহ মামলায় বড়সড় স্বস্তি পেলেন বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। বৃহস্পতিবার তার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন দিল্লির অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরজিত সিং যশপাল। শুধু ব্রিজভূষণ শরণ সিং-ই নন, তার স্যাঙাত তথা জাতীয় কুস্তি ফেডারেশনের বহিষ্কৃত সহকারী সচিব বিনোদ তোমরের জামিনও মঞ্জুর করা হয়েছে। আর […]

‘ভারত আবারও ইতিহাস গড়বে’, আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রচারে শাহরুখ খান

বৃহস্পতিবার আইসিসি আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্টের একটি প্রচার ভিডিও প্রকাশ করেছে, আর ন্যায়সঙ্গতভাবে ভারতের অন্যতম সেরা তারকাকে বিশ্বকাপের বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্য ভক্তরা খুশি হয়েছেন।

আচমকাই বদলি সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তাএন বেনুগোপাল

নিজস্ব প্রতিনিধি: আচমকাই বদলি সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তা এন বেনুগোপাল(N.Venugopal)।কয়লা, গরু ও নিয়োগ দুর্নীতি দেখভাল করতেন,সেই সিবিআই(CBI)এর জয়েন্ট ডিরেক্টর (কলকাতা জোন) এন বেণুগোপালকে সরিয়ে দেওয়া হলো। বৃহস্পতিবার দিল্লি(Delhi)থেকে এক নির্দেশ নামায় ওই যুগ্ম অধিকর্তাকে সরানো হয়।সিবিআইয়ের নতুন যুগ্ম অধিকর্তা হলেন রাজেশ প্রধান(Rajesh Pradhan)। রাজেশ প্রধান ২০০৩ ব্যাচের মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস অফিসার। তিনি ডেপুটেশনে আগামী ২০২৭ […]

কোরান পোড়ানো নিয়ে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের হুমকি ইরাকের

আন্তর্জাতিক ডেস্ক: স্টকহোমে বৃহস্পতিবার ফের কোরান পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডিশ পুলিশ। আর তাতেই বেজায় চটেছে ইরাক সরকার। দ্বিতীয়বার কোরান পোড়ানোর অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইরাক বিদেশ মন্ত্রকের পক্ষ তেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফের যদি সুইডেনের কোনও প্রান্তে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান পোড়ানো হয় তাহলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন […]

0:00