Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ধমানে ভোটের ডিউটি করলেন দৃষ্টিহীন স্কুল শিক্ষক

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের বালিকা বিদ্যালয়ে ভোট গণনা কেন্দ্রে ডিউটি করলেন এক দৃষ্টিহীন শিক্ষক। ওই দৃষ্টিহীন শিক্ষক বড়শুল অন‍্যদাপল্লী প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। সুব্রত মালাকার(Subrata Malakar) নামে ওই শিক্ষক মঙ্গলবার পূর্ব বর্ধমানের শক্তিগড় বালিকা বিদ্যালয়ে(Shaktigar Girls School) ডিউটিতে আসেন ভোট গণনার কাজে যোগ দিতে। তবে তাকে রিজার্ভে রাখা হয়।এদিন তিনি বলেন, ১১বছর […]

বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন : মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের জয়রথ ধীরে ধীরে এগিয়ে গিয়েছে সামনের দিকে। রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(CM Mamata Banerjee) এই জয় নিয়ে একটি বার্তা দেন। সেই বার্তায় তিনি বলেন, গ্রামবাংলায় পুনরায় জোড়া ফুল বিকশিত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে অভূতপূর্ব সমর্থন অকুণ্ঠ ভালবাসা এবং জনগণের আশীর্বাদ যেভাবে বর্ষিত হয়েছে, তাতে […]

মণিপুরের বাসিন্দাদের সুরক্ষা দিতে কেন্দ্র-রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতি হিংসার আগুনে জ্বলছে মণিপুর। দুই মাসের বেশি সময় ধরে চলা গোষ্ঠী সংঘর্ষে প্রায় দেড়শোর মতো মানুষ মৃত্যুমিছিলে সামিল হয়েছেন। আতঙ্কে ভুগছেন আম জনতা। উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশ দিল শীর্ষ আদালত। পাশাপাশি, রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে সংযম দেখানো ও ঘৃণা […]

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় থাকবে গরম

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। কিন্তু বাড়বে তাপমাত্রা ও আদ্রতা জনিত অস্বস্তি দিনে ও রাতে বজায় থাকবে। তবে শুক্রবার নাগাদ বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। আর বৃহস্পতিবার পর্যন্ত নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ এই জেলাগুলিতে কোথাও কোথাও স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ।মঙ্গলবার […]

অনলাইন গেমের ওপরে ২৮ শতাংশ কর ধার্য করল জিএসটি কাউন্সিল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনলাইন গেম, ঘোড়দৌড় এবং ক্যাসিনো সংস্থাগুলির ব্যবসার ওপরে ২৮ শতাংশ কর বসানোর সিদ্ধান্ত নিল পণ্য পরিষেবা কর পরিষদ (জিএসটি কাউন্সিল)। মঙ্গলবার কাউন্সিলের ৫০তম বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে আমজনতাকে কিছুটা স্বস্তি দিয়ে ক্যান্সার-সহ দুরারোগ্য ব্যাধির আমদানিকৃত ওষুধের ওপরে থাকা কর প্রত্যাহার করা হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী […]

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য কী?

স্ট্রোকের চিকিৎসা করতে হবে স্ট্রোক হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে। কিন্তু হার্ট অ্যাটাক ভেবে হৃদরোগের হাসপাতালে নিয়ে গেলে স্ট্রোকের কোনো চিকিৎসা পাওয়া যাবেনা।

Cheetah: কুনো জাতীয় উদ্যানে আরও এক চিতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের ‘চিতা’ প্রকল্প ফের একবার বড়সড় প্রশ্নের মুখে। মঙ্গলবার মধ্যপ্রদেশের কুয়ো জাতীয় উদ্যানে তেজস নামে আরও একটি চিতার মৃত্যু হল। মৃত চিতাটিকে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। এ নিয়ে গত পাঁচ মাসে মোট সাতটি চিতার মৃত্যু হলো। ফলে কুনো জাতীয় উদ্যানে মাত্র ১৭টি চিতা পড়ে রইল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির […]

জলপাইগুড়িতে সাংসদ মিমির তৃণমূল মামি জয়ী হলেন

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তৃণমূল সাংসদ মিমির মামার বাড়িতে তিন জায়ের লড়াইয়ে বাজিমাত করলেন ছোট জন। জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটে দুই জা-কে হারিয়ে জয় পেলেন তৃণমূল মামি পুনম চক্রবর্তী। তিনি সম্পর্কে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর ছোট মামি। জয়ের খবর শুনে ছোটো মামিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন যাদবপুরের সাংসদ(MP)। জলপাইগুড়ির পুরাতন পাণ্ডা পাড়ার চক্রবর্তী বাড়ির যথেষ্ট […]

রাজ্যসভা নির্বাচনে অনন্ত মহারাজকে প্রার্থী করতে চলেছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: বঙ্গভঙ্গের জোরদার আওয়াজ তোলা উত্তরবঙ্গের গ্রেটার প্রধান অনন্ত মহারাজকে রাজ্যসভায় প্রার্থী করতে চলেছে বিজেপি। মঙ্গলবার অনন্ত মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করার পর বিজেপি সূত্রে এমনটাই খবর।বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন গ্রেটার প্রধান অনন্ত মহারাজ(Ananta Maharaj)। আজ বিকেলে অনন্ত মহারাজের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। সূত্রের খবর, তাকে বিজেপির টিকিটে রাজ্যসভার […]

জানেন কী, ‘OMG’-তে অভিনয়ের জন্যে আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন অক্ষয় কুমার?

অভিনেতার মা অরুণা ভাটিয়া ছিলেন ভগবান কৃষ্ণের উৎসাহী অনুসারী। তিনিই অভিনেতাকে মাংস ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এই ছবিটির জন্যে।

বেঙ্গালুরুতে প্রযুক্তি সংস্থার অফিসে ঢুকে দুই শীর্ষ কর্তাকে খুন প্রাক্তন কর্মীর

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল বেঙ্গালুরু। ব্যবসায়িক শত্রুতার জেরেই তরবারি হাতে অফিসে ঢুকে নিজেরই প্রাক্তন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইওকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করলেন এক প্রাক্তন কর্মী। খুনের পরেই অবশ্য চম্পট দিয়েছে আততায়ী। অভিযুক্ত ঘাতককে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অফিসে ঢুকে জোড়া খুনের ঘটনায় টেক সিটি হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে ব্যাপক […]

আফগানদের উড়িয়ে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: অবশেষে ব্যাটে-বলে জ্বলে উঠল টাইগাররা। কিন্তু বড্ড দেরিতে। সিরিজ হারার পরে শনিবার নিয়মরক্ষার ম্যাচে আফগানদের নিয়ে ছেলেখেলা করে জিতল লিটন বাহিনী। কিন্তু ওই জয় সান্ত্বনার জয় হয়ে থাকল। হোয়াইটওয়াশ মতো চরম লজ্জার হাত থেকে রক্ষা পাওয়া ছাড়া আর কিছুই জুটল না টাইগারদের। প্রথমে ব্যাট করে ১২৬ রানে গুটিয়ে গিয়েছিল আফগানরা। জবাবে ২৩.৩ […]

কেশপুরের আকাশে উড়ল সবুজ আবির, বের হল বিজয় মিছিল

নিজস্ব প্রতিনিধি, কেশপুর: সরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়ার আগেই বিজয় মিছিলে মাতলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা(Minister Siuli Saha)। কেশপুরে পঞ্চায়েত নির্বাচনের সরকারিভাবে কোন ফলাফল ঘোষণা করা হয়নি। কিন্তু জয়ের ব্যাপারে তারা ১০০% নিশ্চিত । তাই সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিলেন, স্লোগান তুললেন জয় মা মাটি মানুষের জয়। অপরদিকে তৃণমূল বিধায়িকা শিউলি […]

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের জন্য দল অপরিবর্তিত রাখল ইংল্যান্ড

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আগামী ১৯ জুলাই থেকে ম্যানচেষ্টারের  ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। লিডস টেস্টে বেন স্টোকসদের জয়ের পরে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ধুন্ধুমার লড়াই হবে বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। কেননা চতুর্থ টেস্টে জিতে যেমন সমতায় ফেরার চেষ্টা চালাবেন স্টোকসরা, তেমনই জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে প্যাট কামিন্সরা। […]

0:00